1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিরামপুরে একই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত- ২ আহত -২ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ad

বিরামপুরে একই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত- ২ আহত -২

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

বিরামপুরে একই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত- ২ আহত -২

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (১লা ফেব্রুয়ারি) বুধবার বৈকাল ৫ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর ব্যস্ততম পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা গৃহবধূ কাভ্যাড ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে।

দিনাজপুরের হাকিমপুর থানাধীন বলরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের ফসিউল কাউসারের স্ত্রী রেশমা বেগম (২১)দুর্ঘটনায় মারা যান।

এ সময় স্থানীয় জনসাধারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনিরা পারভীন গুরুতর আহত রেশমা বেগম কে মৃত্যু বলে ঘোষণা করেন।

উল্লেখ্য রেশমা বেগম ফুলবাড়ী পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে বিরামপুর পৌর শহরের ব্যস্ততম সোনালী ব্যাংকের সামনে কাভ্যাড ট্রাকের সঙ্গে সংঘর্ষে সে নিহত হন বলে জানা যায়।

তার কোলে ছিল ৩ বছরের ছেলে সন্তান রাহি। আল্লাহর মহিমা উক্ত বাচ্চাটি প্রাণে বেঁচে যান।

এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন উক্ত গাড়িটি থানায় জব্দ করা হয়েছে বলে জানান।

অপরদিকে (১লা ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার প্রস্তমপুর রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে । মৃত্যু ব্যক্তি বিরামপুর পৌরসভার বিছকিনি গ্রামের মৃত নোফিজ উদ্দীনের স্ত্রী হাসেনা বেগম বলে জানা যায়। এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি