1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভা - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ad

বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View

 

 

মোঃ সোহেল রানা (বরগুনা)

 

বরগুনার বেতাগীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় বেতাগী উপজেলা প্রশাসনের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বেতাগী উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসারে শিক্ষকদের অবদান তুলে ধরেন এবং প্রাক্তন শিক্ষকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথক কর্মসূচি পালন করা হয়। মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভায় প্রাক্তন শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেন আলোচকরা। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের অবদান ও শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

 

এদিকে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

অন্যদিকে হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

 

আলোচনা সভাগুলোতে মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা প্রাক্তন শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেন। তাঁরা প্রাক্তন শিক্ষকদের কর্মজীবনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তাঁদের অবদান স্মরণ করেন।

 

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না,  শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমাজ ও দেশ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরও তাঁদের শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার আহ্বান জানানো হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি