1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলার মনপুরা উপজেলায় 'উপকূল ফাউন্ডেশন' এর শীতবস্ত্র বিতরণ। - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
ad

ভোলার মনপুরা উপজেলায় ‘উপকূল ফাউন্ডেশন’ এর শীতবস্ত্র বিতরণ।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ Time View

ভোলার মনপুরা উপজেলায় ‘উপকূল ফাউন্ডেশন’ এর শীতবস্ত্র বিতরণ।

শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।

ভোলার মনপুরা উপজেলায় “উপকূল ফাউন্ডেশনে’র” উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে নতুন কম্বল বিতরণ করা হয়।

১৪ জানুয়ারি (শনিবার) বিকেলে মনপুরার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক মানুষের মাঝে উপকূল ফাউন্ডেশনের কম্বল বিতরণ করা হয়।

উপকূল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময়ে অসহায় শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

উপকূল ফাউন্ডেশন মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবী ইউনিট সমূহের কো-অর্ডিনেটর মো: সামাদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেচ্ছাসেবক মামুন, রিকছন চন্দ্র দাস, মো: ইউসুফ, শামীম প্রমূখ।

উপকূল ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন শীতার্ত মানুষের পাশে সবাই মিলে পরিকল্পিতভাবে দাঁড়ালে শীতার্ত মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।

উল্লেখ্য উপকূল ফাউন্ডেশন ‘সচেতনতা হোক জীবন পরিবর্তনের হাতিয়ার’ স্লোগানে বিভিন্ন স্বেচ্ছাসেবী ইউনিটের মাধ্যমে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির কাজে সচেষ্ট থাকে। ইতিপূর্বে উপকূল ফাউন্ডেশন মনপুরায় তালবীজ বপন, খাদ্য সামগ্রী, ফ্রি মাস্ক বিতরণ সহ নানান সামাজিক কাজে সক্রিয় রয়েছে। উপকূল ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা এসব কাজে তরুণদের উদ্বুদ্ধ করে আসছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি