1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মহাস্থানগড় ইসলামী ব্যাংক শাখার আয়োজনে সর্বজনীন কল্যাণে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ad

মহাস্থানগড় ইসলামী ব্যাংক শাখার আয়োজনে সর্বজনীন কল্যাণে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২৩২ Time View

মহাস্থানগড় ইসলামী ব্যাংক শাখার আয়োজনে সর্বজনীন কল্যাণে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল

মোঃ জহুরুল ইসলাম সৈকত, শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এসএমই/কৃষি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০শে মার্চ ২৩ইং) বগুড়ার মহাস্থান সাকাওয়াত ম্যানশন মার্কেটের শাখা কার্যলয়ে সার্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংক শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহাস্থানগড় ব্যাংকের শাখা প্রধান ফরিদুর রহমানের সভাপতিত্বে ব্যাংক সিনিয়র অফিসার মোস্তাফিজার রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। তিনি বলেন,
ইসলামী ব্যাংক বিশ্বসেরা ১ হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। এই ব্যাংক দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রফতানি ও রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের ১৭কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে। কিছু দিন আগে গুজব উঠেছিল ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। আপনারা এসব গুজবে কান দেবেন না। ইসলামি ব্যাংক আন্তরিক রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীদের অবিচল আস্থা অর্জন করেছে। বিভিন্ন শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বেশেষে সব মানুষের আস্থা ও বিশ্বাসের অনন্য উদাহণ দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা, সেলফিন অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল আর্থিক সেবা গ্রহণ করতে তিনি সকলকে আহবান জানান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মহাস্থান কেন্দ্রীয় মাজার মসজিদের খতিব মাওলানা আলহাজ্ব মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ, এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান, আলহাজ্ব আব্দুল জলিল, আহসান হাবীব, ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমজাদ হোসেন, তাসলিমা জাহান, সাবিনা ইয়াসমিন, মিজানুর রহমান, আতিকুর রহমান, কামাল পাশা, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইমান আলী শেখসহ ইসলামী ব্যাংক শাখার বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা খতিব এমদাদুল হক।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি