1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মাধবপুরে শতবর্ষী বৃদ্ধা মহিলা'র হুইল চেয়ার,খাদ্য সামগ্রী ও শাড়ি নিয়ে বাড়িতে হাজির ইউএনও, - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
ad

মাধবপুরে শতবর্ষী বৃদ্ধা মহিলা’র হুইল চেয়ার,খাদ্য সামগ্রী ও শাড়ি নিয়ে বাড়িতে হাজির ইউএনও,

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১৫৯ Time View

মাধবপুরে শতবর্ষী বৃদ্ধা মহিলা’র হুইল চেয়ার,খাদ্য সামগ্রী ও শাড়ি নিয়ে বাড়িতে হাজির ইউএনও,

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে পোষ্ট করে হুইল চেয়ার ও খাদ্য সহায়তা পেয়েছে এক হতদরিদ্র শতবর্ষী নারী । তাৎক্ষনিক এ সহায়তা দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
উপজেলার ধর্মঘর ইউনিয়নের হতদরিদ্র রাহিয়া বেগম এতদিন দরিদ্র জীবন যাপন করেছিলেন। ১১০ বছর বয়সি এই মহিলার সহায় বলতে কিছু নেই। রোগাক্রান্ত শরীর নিয়ে কিছু করার শক্তি রাহিয়া বেগমের নেই।
এ ঘটনায় ঐ নারীর দুর্দশার বর্ননা দিয়ে ২৪ এপ্রিল এলাকার বাসিন্দা জাকির হোসেন ও সালাউদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নজরে আসে।
আজ মঙ্গলবার ২৭ এপ্রিল অসহায় রাহিয়া বেগমের বাড়িতে গিয়ে হাজির হন তিনি। হুইল চেয়ার ও খাদ্য সহায়তা দিয়ে ওনার খোজ খবর নেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।এ সময় রাহিয়া বেগম আবেগ আপ্লত হয়ে উপজেলা নির্বাহী অফিসার জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বিভিন্ন স্তরের মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি অসহায়দের প্রতি সামাজিক মাধ্যমেও সরব থাকায় ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।

সংবাদদাতা
নাহিদ মিয়া
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
০১৭৫০০০৪৬৭৫

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি