1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মানবতার ফেরিওয়ালা মানবাধিকার কর্মী সোবহান বেপারী। - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ad

মানবতার ফেরিওয়ালা মানবাধিকার কর্মী সোবহান বেপারী।

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৬৫৩ Time View

মানবতার ফেরিওয়ালা মানবাধিকার কর্মী সোবহান বেপারী।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

কোভিড- ১৯ উহান থেকে শুরু করে ছড়িয়ে পড়ে বিশ্বময়। মহামারী ছড়িয়ে পড়ে আমাদের দেশেও।মানবতার কল্যাণে বিবেকের তাড়নায় করোনার কারণে পরিস্থিতির শিকার অসহায় হয়ে পড়ে খেটেখাওয়া পরিবারগুলো ,অসহায় পরিবারের পাশে দাঁড়ান সোবাহান বেপারী।
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোবহান বেপারী সোসাইটি সকল জেলা ও থানা এবং উপজেলা ভিত্তিক সর্বস্তরের মানবাধিকার কর্মীদের নির্দেশনা প্রদান করেন এই মুহূর্তে দেশের অসহায় পরিবার গুলো খাদ্য ও ত্রাণ সামগ্রী সহায়তা করার প্রয়োজন সকলে এগিয়ে আসুন। সেই মুহূর্তে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির সকল জেলা ও থানা এবং উপজেলা পর্যায় সোসাইটির সর্বস্তরের মানবাধিকারকর্মীরা এগিয়ে এসে ধারাবাহিক এক একদিন এক জেলায় ও উপজেলা ভিত্তিক মাস্ক ও সচেতন মুলক লিফলেট বিতরণ খাদ্য ও ত্রাণ সামগ্রী এবং ঈদ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ সহ অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে দিয়েছেন। সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান ও এ সংগঠনটি প্রশংসার কুড়িয়েছে সর্বমহলে।

পরিবার নিয়ে যখন সবাই নিরাপদে বাসায় বন্দি আছেন, এ সময় করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে ত্রাণ ও খাদ্য অসহায় পরিবারের বাসায় কিভাবে খাবারের জিনিসপত্র পৌঁছানো যায় ,এই ভাবনায় দিন কেটে যায় তার। এমন অনেক দিন গেছে সোবাহান বেপারী সকালে বের হয়েছে বাসায় ফিরেছেন রাতে। সে তার পরিবারের সদস্যদের রেখে মানবতার জন্য মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ এবং তৃপ্তি খুজে পান। সোসাইটির চেয়ারম্যান মোঃ সোবাহান বেপারীর তার নিজ জেলা নারায়ণগঞ্জ সদর বন্দর অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তি জীবনে তিনি একজন সফল সংগঠক এ প্রসঙ্গে সোবাহান বেপারী বলেন। মানুষের ভালোবাসা আর সোসাইটির কর্মীদের সহযোগিতায় আমি এই পর্যায়ে এসেছি।আমার সামর্থের ওপর তাদের হক আছে। বিলিয়ে দেওয়ার মাঝে যে সুখ সেটা অনেক কিছুতেই পাওয়া যায় না। জীবনের শেষ দিন পর্যন্ত আত্মমানবতার সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি সেটাই আমার প্রত্যাশা ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি