1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনু গ্রেপ্তার, - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
ad

মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মনু গ্রেপ্তার,

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৩১ Time View

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬০২ পিস ইয়াবাসহ মনু মিয়া (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকায় থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ এক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন তথ্যের ভিত্তিতে কর্মধার টাট্টিউলি গ্রামের মৃত নানু মিয়া ছেলে মনুকে তার হায়দরগঞ্জ বাজারস্থ চায়ের দোকান থেকে ৬০২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এদিকে, কুখ্যাত মাদক ব্যবসায়ী মনুকে পুলিশ গ্রেপ্তার করায় তাৎক্ষণিক হায়দরগঞ্জ বাজারের স্থানীয় জনতা আনন্দ মিছিল করে পুলিশকে ধন্যবাদ জানান।

ওসি আব্দুছ ছালেক সময় কুলাউড়াকে জানান, মনু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক দিকনির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে কুলাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান থাকবে বলে জানান তিনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছে চীন। গতকাল বুধবার বেইজিং-এ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ইর সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান। খবর বিবিসির। তিনি বলেন, আমাদের চীনা বন্ধুরা মনে করেন, যুদ্ধ-পরবর্তী ইরান আর আগের ইরানের মতো নেই এবং এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্যালোচনা করেছি। এর মাঝে ছিল যুদ্ধ, যুদ্ধ অবসানের উপায়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ঘিরে নানা ইস্যু, নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালি ও চলমান দর-কষাকষি। ইরানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে নতুন সময় আসছে বলেও তিনি জানান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে এটি ছিল কোনো ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার এর আগে গত সপ্তাহে ইরানের এই শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিযুদ্ধের পর বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : চীনমির পুতিনের সঙ্গে বৈঠক করেন।
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি