1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান - dainikbijoyerbani.com
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ad

যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৭২৯ Time View

যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান

তারিখ ০৮/০১/২০২১রোজ বৃহস্পতিবার

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক এস আই মোঃ মুস্তাফিজুর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। ডিসেম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় অস্ত্র গুলি, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা রক্ষায় জেলার শ্রেষ্ট এসআই(নিঃ) নির্বাচিত হয়ে এই গৌরব অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার (৭ ই জানুয়ারি ) যশোর জেলা পুলিশ লাইনে যশোর জেলা পুলিশের ডিসেম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভায় বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যশোর জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম। এ সময় জেলার সকল থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেনাপোল পোর্ট থানার এস আই আমার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এই অর্জন বেনাপোল পোর্ট থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ মামুন স্যার এবং বেনাপোল বাসীর জন্য। আমি এভাবে কাজ করে যেতে চাই মানুষের দোয়া ও ভালো বাসায়।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি