
রাঙামাটিতে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
।।মাহাদী বিন সুলতান।।
রাঙামাটি পৌরসভার নব নির্বাচিত পরিষদের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই মার্চ) সকালে সাড়ে ১০টায় পৌরসভা মিলনায়তনে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল বিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমানের সভাপতিত্বে ও ফিরোজ আল মাহমুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বিতীয়বারের নব নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক সুনিল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রিপোটার্স ইউনিটির সভাপতি সুশিল প্রসাদ চাকমা।
নব নির্বাচিত কাউন্সিলরদের পক্ষে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র জামাল উদ্দীন, ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র কালায়ন চাকমা, ১নং ওয়ার্ডে তৃতীয় বারের মতো নির্বাচিত কাউন্সিলর মোঃ হেলাল উদ্দীন। এবং পৌরসভার কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন হিসাবরক্ষণ কর্মকর্তা ফারুক আহমেদ।
এসময় আকবর হোসেন চৌধুরী বলেন, আপনারা জানেন একটি পৌরসভার অর্থের বড় উৎস হলো পৌর কর। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আহ্বান করব পৌরবাসীরা যাতে ঠিক মত পৌর কর পরিশোধ করে।
অতিথিবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরো বলেন, পৌরসভা এলাকার বাজার, বাস-ট্রাক টার্মিনাল ও জলাশয় এসব ইজারা দেয় পৌরসভা। কিন্তু রাঙামাটিতে জলাশয়, ট্রাক টার্মিনাল ইজারা দেয় উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ ও ইউএনও। পৌরসভা থেকে এগুলো ইজারা দেওয়া গেলে আমরা আরো বড় পরিসরে উন্নয়নমূলক কাজ করতে পারব।
বক্তব্যে রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল বলেন, রাঙামাটি পৌরসভা একটি প্রথম শ্রেনীর পৌরসভা। অন্যান্য প্রথম শ্রেনীর পৌরসভার বাসিন্দারা যদি উন্নত সেবা পেতে পারে তাহলে রাঙামাটি পৌরসভা প্রথম শ্রেনীর হওয়ার পরও আমরা উন্নত মানে সেবা পাইনা। আমরা আশা করবো নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সঠিক ভাবে সিদ্ধান্ত নিয়ে পৌরবাসীর সেবা নিশ্চিত করবে।
Leave a Reply