1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজারহাটে আগুনে পুড়ে ৩টি গরু সহ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্হ.. - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ad

রাজারহাটে আগুনে পুড়ে ৩টি গরু সহ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্হ..

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৬৬৯ Time View
  • .

সোহেল রানা,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,

কুড়িগ্রামের রাজারহাটে একটি বাড়িতে আগুন লেগে ৪ টি গরু ৩টি ছাগল ও গরু বিক্রীর ১ লক্ষ টাকা সহ বসত বাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে রাজারহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটন্স্হলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।বুধবার রাত ১২টার দিকে কৈলাশকুটি গ্রামে সেকেন্দার আলীর বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী ইউপি সদস্য মোকছেদ আলী বলেন- রাত ১২টা ৩০ মিনিটে আমরা আগুন দেখতে পাই,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। বসত বাড়িতে পাটখড়ি থাকার কারনে পাশের ঘরগুলোতে আগুনেরর তিব্রতা দ্রুত চারিদিকে ছরিয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগীতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রনের চেষ্ট করে। কোন কিছু বুঝে ওঠার আগেই সেকেন্দার আলীর গোয়াল ঘর সহ ৪টি রুম,৩টি গরু ১টি ছাগল,গরু বিক্রীর একলক্ষ টাকা সহ বাড়ির নিত্য প্রয়োজনীয় আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা সময়মত ঘটনাস্হলে না পৌছার কারনে ক্ষয়ক্ষতির পরিমান অনেকটাই বেড়ে যায়।

ক্ষতিগ্রস্হ সেকেন্দার আলী বলেন-আমার সব কিছু পড়ে ছাই হয়ে গেল,আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।

রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর হোসেন বলেন- সংবাদ অনেক দেরীতে পাওয়ায় দ্রুত ঘটনাস্হলে পৌছার আগেই সব কিছুই পুড়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনীম বলেন- ক্ষতিগ্রস্হ পরিবারকে পূনর্বাসনের জন্য ২ বান্ডিল টিন ও নগদ ৬ হাজার হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি