1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান  - dainikbijoyerbani.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ad

সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায় -অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান 

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

 

 

বাকেরগঞ্জ,সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ খ্রী: দেশের সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। রবিবার সন্ধ্যায় বরগুনা থেকে ফেরার পথে বাকেরগঞ্জে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহবান জানান। দেশে অব্যাহত ভাবে সাংবাদিকরা মিথ্যা মামলা- হামলা, হয়রানির শিকার হচ্ছেন দাবি করে সংগঠনের সকল সদস্য-নেতা কর্মীদের পেশার মর্যাদা রক্ষায় সজাগ সচেতন থাকার আহবান জানান। এ সময় শাখা কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সকলের অংশগ্রহণে দ্রুত কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় তিনি বরগুনায় কালবেলা পত্রিকার প্রতিনিধি আসাদ সবুজের নি:শর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, হ্যান্ডকাফ পড়ানোর নামে অমানবিক জুলুম, হয়রানির সুষ্ঠু তদন্ত করে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ করেন।

 

এছাড়া গাজীপুরের সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর নির্যাতনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা এবং নির্লিপ্ততা সাংবাদিকদের ভাবিয়ে তুলেছে। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেন। দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন বন্ধে আগামী ৮ নভেম্বরের মধ্যে “সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়ন করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, বাকেরগঞ্জ শাখা কমিটির সভাপতি জিয়াউল হক আকন, আরেফিন ফিরোজ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি