1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
আলিপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ - dainikbijoyerbani.com
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ad

আলিপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ০ Time View

 

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর সোহেলা হল রোডের প্রায় ৬০০ ফুট দৈর্ঘ্যের সড়কের নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের শুরু থেকে প্রায় ১০০ ফুট অংশ ইতোমধ্যে পাকা করা হয়েছে। তবে বাকি অংশ ধারাবাহিকভাবে নির্মাণ না করে হঠাৎ করেই মাঝখান থেকে পুনরায় পাকা করার কাজ শুরু করা হয়েছে, যা নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এলাকাবাসীর অভিযোগ, সাধারণ নিয়ম অনুযায়ী সড়ক নির্মাণ এক প্রান্ত থেকে ধারাবাহিকভাবে এগোনোর কথা থাকলেও তা মানা হয়নি। এতে করে প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এ ধরনের কাজকে অনিয়ম কিংবা দুর্নীতির ইঙ্গিত হিসেবে দেখছেন।
তাদের আরও দাবি, প্রভাবশালী কিছু ব্যক্তির বাড়ির সামনে অগ্রাধিকার দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। ফলে রাস্তার বাকি অংশ দীর্ঘদিন ধরে অপরিকল্পিত অবস্থায় পড়ে আছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে অসম্পূর্ণ অংশে পানি জমে কাদায় পরিণত হওয়ায় স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
এ বিষয়ে সড়ক নির্মাণের ঠিকাদার আসাদুজ্জামান অপু বলেন, “স্কিম যেভাবে হাতে পেয়েছি, সেভাবেই কাজ শুরু করেছি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সম্পৃক্ততা রয়েছে। আমি এসে সরাসরি কথা বলবো।”
অন্যদিকে, লতাচাপলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে এলজিইডির প্রকৌশলী সায়েম খানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সঠিক পরিকল্পনা অনুযায়ী পুরো সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি