1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন - dainikbijoyerbani.com
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
ad

উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

 

  • মোঃ ফেরদৌস মোল্লাহ
    পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা টিমের উদ্যোগে থানা শিশু পার্কে পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন এবং প্লাস্টিক বোতলের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের পাশাপাশি ব্যতিক্রমী ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচি পরিচালিত হয়। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়। ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচিতে প্লাস্টিকের বোতল জমা দিয়ে পরিবেশবান্ধব গাছ পেয়ে আনন্দ প্রকাশ করেন দর্শনার্থীরা। কর্মসূচির শেষ পর্যায়ে প্লাস্টিকের বোতলের পাশাপাশি চিপস ও চকলেটের প্যাকেট জমা দিয়েও গাছ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ব্যতিক্রমী এ উদ্যোগ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

বিডি ক্লিন ভাণ্ডারিয়া উপজেলা টিমের পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট কিংবা চকলেটের প্যাকেট যত্রতত্র ফেলে না দিয়ে নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে। ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কার্যক্রম নয়; এটি আমাদের প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব ভাণ্ডারিয়া গড়ে তোলা।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিত ব্যক্তিদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা দিবাকর বিশ্বাস।

শপথ পাঠ করানোর পর দিবাকর বিশ্বাস বলেন, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম শর্ত। শুধু প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে এককভাবে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয় এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ। আমরা প্রত্যেকে যদি নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখি এবং যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলা থেকে বিরত থাকি, তাহলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিডি ক্লিনের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে জনসাধারণের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করার বার্তা ছড়িয়ে পড়ে।

পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন ভাণ্ডারিয়া গড়ে তোলার প্রত্যয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি