1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কপিলমুনিতে মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন - dainikbijoyerbani.com
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
ad

কপিলমুনিতে মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫ Time View

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:- খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে মায়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলনরত পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৫টায় খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কাশিমনগর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। কাশিমনগর বাজার কমিটির সভাপতি মাওলানা আবু মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজসেবক এম. বুলবুল আহমেদ, সাংবাদিক শেখ সেকেন্দার আলী, ব্যবসায়ী গাজী মোস্তফা, সাবেক ইউপি সদস্য মাজেদা পারভীন, নিহতের মেয়ে তাসমীরা খাতুন, ছেলে রিফাত ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাশিদা বেগম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মহিদুল গাজী জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদী, সাক্ষী ও স্বজনদের নিয়মিত হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।নিহতের ছেলে রিফাত ইসলাম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের মামলার সাক্ষী ও স্বজনদের হয়রানি করতে তার বিরুদ্ধে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫/১৬ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।মানববন্ধনে বক্তারা মায়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি