1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ad

কলাপাড়ায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন

মোঃ নাহিদুল হক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১ Time View

 

কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দাতা সংস্থা টিআরফান্ড এর অর্থায়নে এবং ট্রিপ্ল্যান্টেশন প্রজেক্ট, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর তত্তাবধানে এ বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ২৬০ জনকে ৪ প্রজাতির (২টি আম, ৩টি হরতকি, ৩টি রেইনট্রী ও ১টি নারকেল) প্রতিজনকে ৯টি করে মোট ২৩৪০টি গাছের চারা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নীলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জুলহাস-উল আাজাদ। আরো উপস্থিত ছিলেন সিসিটি সভাপতি হেবল বৈদ্য, সিসিটি সহ-সভাপতি মার্টিন বৈরাগী, সিসিটি সদস্য জুলিয়েট বাড়ৈ। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্ম্ম, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈ, আল-আমিন, আসমা বেগম, লাকইন এবং কমিউনিটি মবিলাইজার মোসাঃ আসমা, মোসাঃ নুরুন্নাহার, সুমি আক্তার, ও গায়ত্রী রানী।


এছাড়াও কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, যুব প্রতিনিধি, নারী নেত্রী, স্বেচ্ছাসেবী, সিসিটি এবং বিভিন্ন গ্রপের সদস্য সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি