1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় রুফটপ সোলারের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ - dainikbijoyerbani.com
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
ad

কলাপাড়ায় রুফটপ সোলারের আওতায় আনার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

মো. নাহিদুল হক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়া পৌরসভা এবং এর আওতাধীন সকল স্থাপনা ও জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে “পরিচ্ছন্ন জ্বালানির শহর” হিসেবে গড়ে তোলার দাবিতে পৌরসভা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পরিবেশবাদী সংগঠন প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (FED) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে কলাপাড়া পৌর প্রশাসক বরবার স্মারকলিপি প্রদান করা হয়। পৌর প্রশাসকের পক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা কাব্য লাল চক্রবর্তী এই স্মারকলিপি গ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-পটুয়াখালীর আহ্বায়ক অমল মুখার্জি। আরো আলোচনা করেন সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, নুরুল হক, নাজমুস সাকিব, এসএসডিপি এর নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান এবং প্রান্তজন এর ফিল্ড কোর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এখন সময়ের দাবি। কলাপাড়া পৌরসভার আওতাধীন বাসস্ট্যান্ড, যাত্রী ছাউনি, পার্ক, লেকের ওয়াকওয়ে, ছাদ এবং অন্যান্য জনসেবামূলক অবকাঠামোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে একদিকে পরিচ্ছন্ন বিদ্যুতের উৎপাদন বাড়বে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রির মাধ্যমে পৌরসভা একটি নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি