1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কুড়িঘর আশার আলো যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ad

কুড়িঘর আশার আলো যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১৭৭ Time View

কুড়িঘর আশার আলো যুব সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের সামাজিক ও মানবিক সংগঠন কুড়িঘর আশার আলো যুব সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷

সোমবার ২৬এপ্রিল উপজেলার কুড়িঘর রহমানিয়া সিরাজুল উলুম ইসলামীয়া মাদ্রাসায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৷

সংগঠনটির সাধারণ সম্পাদক মাওঃ মুস্তাফিজুর রহমান জানান,আমাদের সংগঠনটি ২০১০সালে সামাজিক ও মানবিক কাজ দিয়ে কার্যক্রম শুরু করে ৷ এই সংগঠনটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ৷ আমাদের সংগঠনটি এলাকার দেশ ও প্রবাসের যুব সমাজ দিয়ে পরিচালিত ৷ আমরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য এই সংগঠনটি গড়ে তুলেছি ৷

এসময় উপস্থিত ছিলেন, কুড়িঘর মাদ্রাসার মুহতামিম মাওঃ আশরাফ আলী সাহেব, নায়েবে মুহতামিম মাওঃ আবুল কালাম আযাদ, শিক্ষা সচিব মাওঃ আশরাফুল ইসলাম সহ আরও অনেক শিক্ষকগন, আরও উপস্থিত ছিলেন,
উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমান সুলতানী। সাংগঠনিক সম্পাদক মোঃ মুসা উল্লাহ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আওয়াল। অর্থ সম্পাদক মোঃ সগির আহমেদ। ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান। প্রচার সম্পাদক মোঃ আরিফুর রহমান। এছাড়াও সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ বাবুল মিয়া, মোঃ রাসেল রানা, সিরাজ সরকার, রুহুল আমিন, খায়রুল সরকার প্রমুখ। সদস্যগণ ৷
উক্ত দোয়ায় সংগঠনের দেশ ও প্রবাসে থাকা সকল সদস্যদের জন্য দোয়ার প্রার্থী হন অত্র সংগঠনের সভাপতি মোঃ আবু তাহের।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি