
কুষ্টিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধি শিক্ষার্থীর মাঝে স্কুল বই ও ব্যাগ বিতরণে
দেশের সুনাগরিক হতে হলে লেখাপড়া করতে হবে : আজগর আলী
তারিকুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার চর শান্তিডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ অনুষ্ঠান হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে চর শান্তিডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজন করা হয়।
উক্ত বিদ্যালয়ের ১৫০জন কচিকাচা শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।
উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ^াস সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, জেলা সমাজ সেবার উপ পরিচালক রোখসানা পারভীন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, আজকের শিশুরা আগামিতে যোগ্য মানুষ হয়ে দেশের প্রতিনিধিত্ব করতে হবে। বাবা মার ভালো সন্তান ও দেশের সুনাগরিক হতে হলে লেখাপড়া করতে হবে। তিনি বলেন, আমাদের সময়ে পুরাতন বই দিয়ে পড়েছি। অথচ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিলষ্ট নেতৃত্বের ফলে তোমরা প্রতিবছর নতুন নতুন বই পাচ্ছো।
আয়োজকরা জানান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী’র পৃষ্টপোষকতায় ক্ষুদে বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বইয়ের সাথে নতুন স্কুলব্যাগ উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর শান্তিডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা খাতুন, সহকারী শিক্ষক হাসিবুর রহমান, মামুনুর রশিদ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সমাজ সেবক, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply