1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গাইবান্ধায় ব্র্যাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ad

গাইবান্ধায় ব্র্যাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৪৯ Time View

গাইবান্ধায় ব্র্যাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ এনামুল হক
রংপুর ব্যুরো প্রধান

গাইবান্ধা সদর উপজেলায় কুপতলা ইউনিয়নের চাঁপাদাহ (পাঁচজুম্মা) গ্রামে রাকিবুল হাসান (৩২) নামে এক ব্র্যাককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার( ২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এক রুম থেকে মরদেহটি উদ্ধার করে।

রাকিবুল হাসানের বাড়ি নাটোর জেলার বাঘাতিপাড়া থানার নাজিরপুর গ্রামে। তার বাবার নাম বদর উদ্দিন। তিনি দীর্ঘ চার বছর যাবৎ চাপাদহ (পাঁচজুমা) ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।

 

স্থানীয়রা জানায়, চাপাদহ এলাকায় ভাড়া বাসায় পরিবার ছাড়াই থাকতেন রাকিবুল হাসান। সকালে ঘরের দরজা বন্ধ পেয়ে বাড়ির মালিকের ছেলে তাকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে সাড়া পাওয়া যায়নি। পরে দরজার ফাঁক দিয়ে রাকিবুলের মরদেহ ঝুলতে দেখতে পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

গাইবান্ধা সদর থানা অফিস ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান,
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি