1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জকিগঞ্জে ছিনতাই করলো অভিনব কায়দায় কিশোর গ্যাং - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ad

জকিগঞ্জে ছিনতাই করলো অভিনব কায়দায় কিশোর গ্যাং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৮ Time View

মাজেদ আহমেদ জকিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় দিনদুপুরে অভিনব কায়দায় হামলা চালিয়ে স্থানীয় সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদের কাছ থেকে নগদ টাকা ও দলিল ছিনতাই করেছে কিশোর গ্যাং গ্রুপ।

ঘটনাটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস এলাকায় ঘটেছে।
এ ঘটনায় জাহাঙ্গীর সাহেদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সংবাদকর্মী জাহাঙ্গীর সাহেদ জায়গা জমির দলিল জটিলতা নিয়ে কথা বলতে ও ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যালে মামলা করতে সংশ্লিষ্ট কাগজপত্র উত্তোলন করতে সাবরেজিস্ট্রি অফিসের একজন মুহরীর কাছে জায়গার দলিল ও ব্যায় খরচের নগদ ৫০ হাজার টাকা নিয়ে যান।

সাবরেজিস্ট্রি অফিসে কাজ শেষে বের হয়ে আসার পর ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে ঘিরে রেখে ধারালো চাকু দেখিয়ে ধস্তাধস্তি করে তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও জায়গা জমির দলিলের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবরেজিস্ট্রি অফিসের সামনে ওৎ পেতে থাকা ১৪/১৫ জনের কিশোর গ্যাং গ্রুপ হঠাৎ করেই জাহাঙ্গীর সাহেদের মোটরসাইকেলের গতিরোধ করে অভিনব কায়দায় ধারালো চাকু দেখিয়ে নগদ টাকা ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে গেছে।

সম্প্রতি সময়ে পৌর এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাং সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। মাদক সেবন করে অনেকের সাথেই কিশোর গ্যাং গ্রুপ উশৃঙ্খলা করে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কাসেম জানিয়েছেন,লিখিত অভিযোগ দেয়া হোক। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি