1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
জুড়ীতে পৃথক তিনটি অভিযানে জিআর ও সিআর মামলায় পরোয়ানাভূক্ত তিন আসামী গ্রেফতার - dainikbijoyerbani.com
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ad

জুড়ীতে পৃথক তিনটি অভিযানে জিআর ও সিআর মামলায় পরোয়ানাভূক্ত তিন আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৩ Time View

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বুধবার (৯ ফেব্রুয়ারী) জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ জিআর ৮৮/১৯ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী রাজেস মুন্ডা, পিতা মৃত জিতেন মুন্ডাকে জুড়ী থানার এলভিন টিলা থেকে গ্রেফতার করেন। আরেকটি অভিযানে এসআই জাকির হোসেন ভূইয়া জিআর ৮৮/২১ (জুড়ী) এর পরোয়ানাভূক্ত আসামী মিন্টু ফুলমালি, পিতা মৃত বসন্ত ফুলমালিকে জুড়ী থানার শিলুয়া চা বাগান থেকে এবং এসআই আব্দুল মান্নান সিআর ১৩/২২ এর পরোয়ানাভূক্ত আসামী শরিফ মিয়া, পিতা কাজল মিয়াকে জুড়ী থানার বেলাগাঁও থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব সঞ্জয় চক্রবর্তী জানান জুড়ী থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে জিআর মামলায় ২ জন ও সিআর মামলায় একজনসহ মোট তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি