
বিশেষ প্রতিনিধি
চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এ সময় খবর পেয়ে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। পরে অসুস্থ পরীক্ষার্থীকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তাৎক্ষণিক মানবিক উদ্যোগ নেওয়ায় ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রতি অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তবে অসুস্থ পরীক্ষার্থীর নাম-পরিচয় এবং বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
Leave a Reply