1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ad

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৫৫ Time View

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শতাধিক মানুষের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ

মাহাবুব আলম ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের রোজাদার ব্যক্তি ও শিশুদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা আকচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিমবাড়ি বাজারে শতাধিক রোজাদার ও শিশুদের মাঝে ইফতার ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুলহুদা শাহ এ্যাপোলো, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মাসুম বিল্লাহ্, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আব্দুল ওয়াফু তপু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামিম হোসেন, সাধাধারণ সম্পাদক কানুপদ দাস সহ জেলা, থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ।

ইউনিয়ন স্বে চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কানু পদ দাস বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুলহুদা শাহ্ মো: এ্যাপোলো একজন পরোপকারী মানুষ। আমি সব সময় দেখি তিনি সকল পরিস্থিতিতে মানুষের পাশে দাড়ান। তার কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে আমাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের এ ক্ষুদ্র আয়োজন। এখানে মানুষগুলোর হাসিমুখ প্রমান করে মানবতার জয় চিরস্থায়ী।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো বলেন, স্বেচ্ছাসেবকলীগ মনে প্রাণে বিশ্বাস করে মানব সেবায় নিয়োজিত থেকেই মানুষের কাছাকাছি থাকা যায়। দেশের ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ইউনিয়ন পর্যায়ে আনাচে কানাচে মানুষের পাশে দাড়াচ্ছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাক স্বেচ্ছাসেবকলীগ। এর জন্য জেলার সকল স্থরের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি