1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ডেল্টা প্লানের আওতায় নানিয়ারচরে চেঙ্গী খালের পুনঃখননের কাজ শুরু - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ad

ডেল্টা প্লানের আওতায় নানিয়ারচরে চেঙ্গী খালের পুনঃখননের কাজ শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৮৬ Time View

ডেল্টা প্লানের আওতায় নানিয়ারচরে চেঙ্গী খালের পুনঃখননের কাজ শুরু

।।মাহাদী বিন সুলতান।।

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মুজিব শতবর্ষের ডেল্টা প্লান-২০২১ এর প্রথম প্রকল্প “৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় পার্বত্য জেলা রাঙামাটি নানিয়ারচর উপজেলায় অবস্থিত চেঙ্গী খাল পুনঃখনন এর কাজ শুরু হয়েছে।

বুধবার (২১শে এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেসার্স হক কন্সট্রাকশন এর ১টি লং-বুম এক্সকেভেটর দিয়ে চেঙ্গী খালের উপর নবনির্মিত ব্রিজের নিচে খাল পুনঃখনন করছে। জানা যায়, গত ১৮ই এপ্রিল এই খালটি পুনঃখনন এর কাজ শুরু হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১৮ সালে টেন্ডার হলেও প্রাকৃতিক কারণে এবং চলমান বৈশ্বিক মহামারি করোনার ফলে এই খালটি পুনঃখনন সম্ভব হয়নি। এবার দ্রুততম সময়ের মধ্যে ঐতিহ্যবাহি এই খালটি পুঃনখননের চেষ্টা করা হচ্ছে। প্রথমে একটি লং-বুম এক্সকেভেটর দিয়ে কাজ শুরু হলেও আগামীতে আরো একটি এক্সকেভেটর সংযুক্ত করে মাস খানেকের মধ্যে খালটি পুনঃখনন সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

সূত্রটি আরো জানায়, ৩কিলোমিটার লম্বা, ৫৪ফুট প্রসস্থ এবং ৭ফুট গভিরে খনন করা হবে এই খালটি। এতে দেড় মাস সময় লাগতে পারে।

এই বিষয়ে জানতে চাইলে রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল আলম জানান, টেন্ডার কার্যক্রম শেষ হওয়ার পরেও সময়মত পানি না শুকানোর ফলে এবং সময়ের আগেই পানি উঠার কারণে প্রস্তুতি নিয়েও পূর্বে কাজটি শুরু করা সম্ভব হয়নি। এবছর এর কার্যকাল শেষ হবে এবং পানি শুকিয়ে খালটি পুনঃখনন উপযোগী। তাই দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে বলা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি