1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ডোমারের চিলাহাটি রেল স্টেশনে রুপসা ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ পাঁচ যাত্রী ও দুই ড্রাইভার আহত - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ad

ডোমারের চিলাহাটি রেল স্টেশনে রুপসা ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ পাঁচ যাত্রী ও দুই ড্রাইভার আহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

ডোমারের চিলাহাটি রেল স্টেশনে রুপসা ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ পাঁচ যাত্রী ও দুই ড্রাইভার আহত

নুরল আমিন বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারের চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ইঞ্জিনের সংঘর্ষে দুইজন চালক ও পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিবরনে জানা যায়, শিলিগুড়ি থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে নেয়ার জন্য পার্বতীপুর থেকে আসা একটি ইঞ্জিন চিলাহাটি এসে হোম সিগনালে দাঁড়িয়ে ছিল, এর মধ্যে ৮ টা ৩০ মিনিটে চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঘন কুয়াশার কারণে চালক হোম সিগনালে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটিকে দেখতে না পাওয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইঞ্জিন ২ টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দাঁড়িয়ে থাকা ইঞ্জিনটি প্রায় ৫০০ গজ দূরে ছিটকে যায় ও রুপসার ১১ টি বগির মধ্যে ৫ টি বগি ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে ৫ জন সামান্য আহত হয়। তারা নিজ নিজ ব্যবস্থায় চিকিৎসা নিয়ে চলে যায়। আহত ২ জন চালকের মধ্যে ১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ফলে রূপসা এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে বিলম্বে ছেড়ে যাবে এবং কিছু যাত্রীর টিকিটের টাকা কাউন্টার থেকে ফেরত দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্টেশনে দায়িত্বে থাকা সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি