1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ad

পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৩৮৩ Time View

পরিত্যক্ত অবস্থায় লাখ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার করেছে পুলিশ

।।রাঙামাটি প্রতিনিধি।।

রাঙামাটি শহরে পরিত্যক্ত অবস্থায় লক্ষ টাকার টিসিবি’র পণ্য উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) সকালে রাঙামাটি শহরের স্টেডিয়ামের সিড়ির নীচে পরিত্যক্ত অবস্থায় সয়াবিন তেল, ডাল, চিনি, ছোলা ও পেয়াজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি কোতয়ালী থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। কোতয়ালী থানা পুলিশ সকাল ১০টার সময় ঘটনাস্থলে গিয়ে টিসিবি’র পণ্যগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টিসিবি লেখা বস্তায় পেয়াজ, চিনি, ডাল, ছোলা ও সয়াবিন তৈল পড়ে থাকতে দেখে সংগ্রহ করে বাড়ি নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে কোতয়ালী থানা পুলিশ পণ্যগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুইশো বোতল দুই লিটার সয়াবিন তৈল, ৬ বস্তা ডাল, ৫ বস্তা চিনি, ২ বস্তা ছোলা ও ৪ বস্তা পেয়াঁজ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, “স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পণ্যগুলো উদ্ধার করেছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটি শহরে টিসিবি পন্য বিক্রয়কারী ডিলার জিল্লুল মজুমদার জানান, শনিবার সকালে আমি টিসিবি’র পন্য উদ্ধারের খবরটি পাই। সাথে সাথে আমি গোডাউনে গিয়ে দেখি গেইটের তালা ভাঙ্গা। কে-বা কাহারা পণ্য গুলো চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি কোতয়ালী থানা পুলিশকে অবহিত করেছেন এবং ওসিকে নিয়ে ঘটনাস্থলে গেছেন বলেও জানান।

জিল্লুল মজুমদার আরো জানান, গত বৃহস্পতিবার তিনি আড়াই লাখ টাকার পণ্য চট্টগ্রাম টিসিবি কেন্দ্র থকে ক্রয় করে রাঙামাটিতে এনেছিলেন। আজ শনিবার সেগুলো রাঙামাটি শহরে বিক্রি করার কথা ছিলো।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি