1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ফেনীর ছাগলনাইয়ায় লকডাউনে শপিং মল বন্ধ থাকায় অভাব অনাটনে দিন কাটাচ্ছে দোকান মালিক কর্মচারীরা - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ad

ফেনীর ছাগলনাইয়ায় লকডাউনে শপিং মল বন্ধ থাকায় অভাব অনাটনে দিন কাটাচ্ছে দোকান মালিক কর্মচারীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২২৩ Time View

ফেনীর ছাগলনাইয়ায় লকডাউনে শপিং মল বন্ধ থাকায় অভাব অনাটনে দিন কাটাচ্ছে দোকান মালিক কর্মচারীরা।

সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :-
ফেনীর ছাগলনাইয়ায় সরকারী নির্দেশনায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে বিভিন্ন অভাব অনটানে নানা সমস্যায় অর্থ সংকটে দিন কাটাচ্ছে শপিং মলের দোকান মলিক কর্মচারীরা । তারা এই লকডাউনে কোথাও থেকে কোন সাহায্য সহযোগিতা পাচ্ছে না ।ব্যবসায় চরম ক্ষতির সম্মূখিন হচ্ছেন ।

ছাগলনাইয়া উপজেলায় ছোট বড় প্রায় ১০/১২ টি বিপানী বিতান কাপড়ের মার্কেট রয়েছে ।এ সকল মার্কেটে প্রায় দুই হাজারের মত দোকানের মালিক ,কর্মচারীরা কাপড় বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে । এ পেশা এই তাদের একমাত্র জীবিকা নির্বাহের প্রধান উৎস ।দোকানের ব্যবসায়ীরা জানিয়েছেন চলমান লকডাউন এর আগে মার্কেট এর তাদের দোকানে ঈদ উপলক্ষ্যে রোজার মাসে কিছু লাভের আসাম বিক্রির উদ্দেশ্যে এক এক দোকান দার ১০ থেকে ২০ লাখ টাকার মত ব্যবসায় বিনিয়োগ করে কাপড় ক্রয় করেছেন বিক্রির উদ্দেশ্যে । কিন্তু চলমান লকডাউনের কারনে সেই বিনিয়োগ করা কাপড় প্রায় লোকসান হওয়ার পথে রয়েছে ।অনেক ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিয়ে ,বিভিন্ন জায়গায় থেকে টাকা ধার নিয়ে তাদের ব্যবসায় বিনিয়োগ করেছেন । চলমান এই ৮ দিনের লকডাউনে তাদের অবস্থা করুন হয়ে পড়েছে । কারো কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা পাচ্ছে না । এর মধ্যে আবার আছে দোকান ভাড়া ,বিদ্যুৎ বিল দোকান বন্ধ থাকলে ও তাদের এসব বিল পরিশোধ করতে হবে । তাই এই রোজার মাসের বিতর যদি সরকার লকডাউন শিতিল না করলে তারা তাদের ব্যবসায় লোকসান থেকে হওয়া থেকে বেরিয়ে আসতে পারবে না ।এ লকডাউনে অনেক দোকানের মালিক কর্মচারির পরিবারের লোকজন না খেয়ে করুন অবস্থায় দিন পার করছে । তাদের এঅবস্থার যেন দেখার কেউ নেই এর মত তৈরি হয়েছে ।

এসব বিষয়ে ব্যবসায়ী দের পক্ষ থেকে ছাগলনাইয়ার হাজী আহসান উল্যাহ ভূঁঞা মার্কেট এর বিশিষ্ট ব্যবসায়ী ,নুর মোহাম্মদ ননি দৈনিক বিজয়ের বানী কে জানান, চলমান লকডাউনে প্রত্যেক কাপড় ব্যবসায়ী লক্ষাধিক টাকা থেকে ও বেশি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন । সারা বছর থেকে একমাত্র পবিত্র রমজান মাসেই তাদের বিক্রি বেশি হয়ে থাকে । গত বছরের পুরো রমজান মাসে লকডাউন থাকায় ব্যবসায়ীরা আগের যেই ক্ষতি হয়েছে সেটাও কাটিয়ে উঠতে পারেন নাই । তার মধ্যে যদি এমাসে আবারও লকডাউন থাকে তাহলে তাদের কে পথে বসতে হতে পারে ।প্রত্যেক দোকানদার ১০/২০ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন রমজান মাসের ব্যবসার জন্য । তাই এখন লকডাউন খুলে না দিলে তাদের লগ্নিকৃত অর্থ ফেরত আসা সম্ভব নয়। যদি এই ১০ রমজান থেকে লকডাউন খুলে দেওয়া হলে তাদের ব্যবসায় কিছুটা হলে ও তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন ।তাই তিনি ব্যবসায়ী মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে লকডাউন খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ।ব্যবসায়ীরা এ অবস্থা কাটিয়ে উঠতে সরকারের প্রতি স্বাস্থ্য বিধি মেনে লকডাউন খুলে দেওয়ার দাবী জানিয়েছেন ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি