1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ad

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৫৬ Time View

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

 

মো:ওসমান গণী,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বাড়ির পাশে পুকুরে ডুবে ১ শিশুর মৃ/ত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকপুর প্রামানিক পাড়ায়।সে ওই গ্রামের আব্দুল লতিফ প্রামাণিক অরফে লিটনের পুত্র কাওছার মাহমুদ (১০) বলে জানা গেছে।

 

মৃতের পরিবার সূত্রে জানা যায়,সোমবার দুপুর আনুমানিক ১টায় বাড়ির পাশে পুকুর পাড়ে কয়েকজন শিশুর সাথে একত্রে খেলছিল শিশু কাওছার মাহমুদ(১০)। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশে ওই পুকুরে পড়ে যায়। এসময় তার খেলার সাথীরা বাড়িতে গিয়ে কাওছার পানিতে পড়ার সংবাদ দেয়।

 

তাৎক্ষণিক পরিবারের লোকজন পানিতে ঝাপ দিয়ে কাওছার কে খোঁজা খুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ ফাহিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশু কাওছার ছিল পরিবারের সবচেয়ে আদরের।

 

হাসপাতাল থেকে তার মরদেহটি বাড়িতে নেয়া হয়েছে। শিশুটির আকষ্মিক মৃ/ত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি