1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বরকল ইউএনও এসএম মুনজুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ad

বরকল ইউএনও এসএম মুনজুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১৯৩ Time View

বরকল ইউএনও এসএম মুনজুরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

।।মাহাদী বিন সুলতান।।

রাংঙামাটির বরকল উপজেলা নির্বাহী অফিসার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে দুর্গম বরকল উপজেলায় যোগদান করেন তিনি।

মঙ্গলবার (২৭শে এপ্রিল) সকাল ১০টায় বরকল উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার এসএম মুনজুরুল হকের বদলিজনিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, ভুষনছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনর রশীদ মামুন, আইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর চাকমা, সুভলং ইউপি চেয়ারম্যান তরুনজ্যোতি চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা, বরকল প্রেসক্লাব সভাপতি বিহারী চাকমা, ভুষনছড়া প্যানেল চেয়ারম্যান আব্দুস সবুর তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু সাইদ মেম্বার, সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, ভুষনছড়া ফারখ-ই-আযম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল হেলাল ও ভুষনছড়া কলেজের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, এসএম মুনজুরুল হক বিগত দেড় বছরে বরকল উপজেলায় অনেক উন্নয়ন করেছেন ভুষনছড়া আইডিয়াল কলেজ তার মধ্যে অন্যতম। করোনাকালীন সময়ে এই দুর্গম এলাকায় নিজ কাঁধে করে বাড়ি বাড়ি গিয়ে সরকারি সহযোগীতা পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিগত দিনে বরকল উপজেলার অনেক অসহায় ব্যাক্তিদের পাশেও দাড়িয়েছেন তিনি। তার বিদায়ে অশ্রুসিক্ত হয়েছেন বরকল উপজেলার কর্মকর্তাসহ সাধারন জনগন। অন্যান্যদের মত নাম মাত্র অফিস হাজিরা না দিয়ে বরং নিষ্ঠার সাথে কাজ করেছেন বরকলের জেলা পরিষদের নির্মিত রেস্ট হাউজের একটি ছোট্টরুমে থেকে।

উল্লেখ্য, জনপ্রিয় এই সরকারি কর্মকর্তা কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলায় বদলি হয়েছেন বলে জানা যায়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি