1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বরিশালে উন্নয়ন থেকে বঞ্চিত বরিশালকে নতুন করে গড়ে তুলতে চাই- খোকন সেরনিয়াবাত - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ad

বরিশালে উন্নয়ন থেকে বঞ্চিত বরিশালকে নতুন করে গড়ে তুলতে চাই- খোকন সেরনিয়াবাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৫৬ Time View

 

এস এম নওরোজ হীরা বরিশাল

আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেন, আমি একটি সুন্দর বরিশাল নগরী গড়ে তুলতে চাই, যা বিগত দিনে হয়নি। বর্তমানে বাংলাদেশে যে উন্নয়ন কর্মযোগ্য চলছে তা থেকে বরিশাল বাসী বঞ্চিত। আমি সততার সাথে কাজ করতে চাই। মানুষের সেবা, অবকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা করবো।

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমি সুষ্ঠভাবে একটি পরিচ্ছন্ন বরিশাল নগরী গড়তে সাংবাদিকদের সহযোগীতা চাই। সকলের সমর্থন পেলে একটি নতুন বরিশাল গড়ে তোলার চেষ্টা করবো।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাছির উদ্দিন বাবুলের সভাপতিত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিকদের সাথে সাক্ষাত ও মতবিনিময় সভা শেষে তিনি নগরীর সদর রোডে থেকে শুরু করে হাসপাতাল রোড পর্যন্ত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম, অ্যাড. লস্কর নুরুল হক, আনিচ উদ্দিন শহীদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি