1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বিরামপুরে বিএনপি'র উদ্যোগে কম্বল ও সোয়েটার বিতরণ - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ad

বিরামপুরে বিএনপি’র উদ্যোগে কম্বল ও সোয়েটার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

 

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে বিরামপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি’র উদ্যোগে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে শীতার্তদের কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরেফুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, ছাত্রদল নেতা ছায়েবীন আলম প্রমূখ।
এসময় স্থানীয় দরিদ্র শীতার্তদের পাশাপাশি উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বিতরণের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর শাখা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল নেতৃবৃন্দের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেওয়া হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি