1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
ভোলার বোরহানউদ্দিনে ভালোবাসা দিবসে যুবকের ঝুলন্ত লাশ - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ad

ভোলার বোরহানউদ্দিনে ভালোবাসা দিবসে যুবকের ঝুলন্ত লাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৮৭ Time View

ভোলার বোরহানউদ্দিনে ভালোবাসা দিবসে যুবকের ঝুলন্ত লাশ
মোঃ ইকবাল হোসেন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভালোবাসা দিবসে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজারের পাশে সুপারি বাগান থেকে তার লাশ উদ্ধার উদ্ধার করা হয়।

নিহত যুবক আব্দুল হাকিম (২০) একই এলাকার সাফিজল হকের ছেলে। সে দিনমজুরের কাজ করতো। বাবা-মাসহ ছয় সদস্যের পরিবার তাদের।এলাকাবাসী জানায়, প্রেমঘটিত কারণে আব্দুল হাকিম আত্মহত্যা করতে পারেন। তবে পুলিশ বলছে মৃত্যুর কারণ স্পষ্ট না। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, আব্দুল হাকিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাদের ফোন দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি