1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মতিউর রহমান হাওলাদারকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ad

মতিউর রহমান হাওলাদারকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

 

কুয়াকাটা প্রতিনিধি।।

কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান হাওলাদারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালানোর চেষ্টা করছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণার মাধ্যমে মতিউর রহমান হাওলাদারের সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যাচাইযোগ্য তথ্য-প্রমাণসহ যথাযথ আইনগত ও সাংগঠনিক প্রক্রিয়ায় উপস্থাপন করা উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে দিয়ে একজন ব্যক্তির সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা দায়িত্বশীল আচরণ নয়।

অপপ্রচারকারীদের উদ্দেশ্যে সংশ্লিষ্টরা বলেন, অন্যের সম্মানহানি কিংবা ক্ষতি করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের নোংরা মানসিকতার প্রকাশ থেকে বিরত থাকা উচিত। অন্যের ক্ষতি করার অপচেষ্টা করতে গিয়ে তার প্রভাব নিজের ওপরও ফিরে আসতে পারে।”

একই সঙ্গে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করে সত্যতা যাচাই এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে। মতিউর রহমান হাওলাদারের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে তা প্রমাণসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি