
মির্জার বাজার নবনির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:- ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় অবস্থিত মির্জার বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সদস্য দের সংবর্ধনা অনুষ্ঠান আজ বিকাল ৪ টায় মির্জার বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মির্জার বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম এর সভাপতিত্বে ও মির্জার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র ,৩নং ওয়ার্ড এর কাউন্সিলর কাজী নুর আলম এর সঞ্চালনায় ,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের আওয়ামী লীগের নৌকার দলীয় মনোনয়ন প্রত্যাশী ,ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এম মোস্তফা ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল বাকী চৌধুরী শিমুল ,পৌরসভার কাউন্সিলর আব্দুল লতিফ বাহার ,কাউন্সিলর মুন্সি নুর হোসেন ,সাবেক কাউন্সিলর কামাল উদ্দিন খোকন ,বাজার পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ ,সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
Leave a Reply