1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মোংলায় ৫ টি হরিণের চামড়াসহ আটক এক পাচারকারী - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ad

মোংলায় ৫ টি হরিণের চামড়াসহ আটক এক পাচারকারী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ Time View

বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার হতে ৫ টি হরিণের চামড়াসহ পাচারকারী আল আমিন (২৫) কে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত ১০ টার দিকে হরিণের চামড়াসহ র্যাব-০৬ খুলনার সদস্যরা তাকে আটক করে। সুন্দরবনের বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য আল আমিনের বাড়ী খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা গ্রামে।র্যার -৬ এর কর্মকর্তা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, সুন্দরবন থেকে হরিণ শিকার করে চামড়া সংগ্রহ করে তা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বন্যপ্রানী পাচারকারী চক্রের সদস্য আল আমিনকে প্রাথমিক জিজ্ঞেসাবাদ শেষে মামলা দিয়ে হরিণের পাঁচটি চামড়াসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র্যাবের এই কর্মকর্তা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি