1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশংকা,- dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ad

যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশংকা,–

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৬৫৯ Time View

যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশংকা,–
৫’নং বুধবারীবাজার ইউনিয়নে কালিজুরি এবং বাগিরঘাট গ্রাম দুইটার মধে একটি রাস্তা নির্মাণ নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দুই পক্ষই অস্ত্রসস্ত্রে সজ্জিত। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা বিরাজ করছে।

উল্লেখ্য– রাস্তাটি নির্মান হলে ইউনিয়ন অফিস-এলাকার সাথে ইউনিয়নবাসীর যোগাযোগ অনেকটা সহজ হয়ে আসে। কিন্তু এই রাস্তার শেষ প্রান্তে কিছু জমি কালিজুরীবাসীর হওয়ায় গ্রামের জটিলতা দেখা দিয়েছে। জানাযায়, রাস্তা অভিমুখী জমিটা অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ‘মস্তাব উদ্দিন কামালে’র শশুরবাড়ির গুষ্টির লোকজনের। চেয়ারম্যান প্রথমে রাস্তা নির্মাণের পক্ষে আশ্বাস দিলে বাগীরঘাটবাসী নিজস্ব অর্থায়নে অনেকখানি রাস্তার নির্মান কাজ এগিয়ে নিয়ে যায়। আচানক কালিজুরিবাসী এই রাস্তা নির্মানে বাধ সেজে বসে। সেই সাথে বর্তমান চেয়ারম্যান শশুরবাড়ীর লোকজনের পক্ষ নিয়ে আশ্চর্যজনকভাবে রাস্তা নির্মাণের বিপক্ষে একাত্মতা পোষণ করেন। এমনকি তিনি পুর্বের আশ্বাস বিশ্বাসের কথাও অস্বীকার করছেন। কিন্তু বাগিরঘাটবাসী চেয়ারম্যানের আশ্বাসের বদৌলতে রাস্তা নির্মাণের কাজ শুরু করে। এখন আবার রাস্তার কাজ বন্ধ করতে কালিজুরিবাসী মরিয়া হয়ে আছে। এদিকে বাগিরঘাটের মানুষ রাস্তায় অনেক টাকা খরচা করে ফেলেছে। চেয়ারম্যানের এহেন আচরণের কারনে দুটি গ্রামের সাধারন মানুষ মারমুখী হয়ে আছে। যেকোনো অঘটনের দায়ভার শেষে হয়তো চেয়ারম্যানকেই নিতে হয়।
গতকাল সালিশবৈঠকের আয়োজন করা হলে কালিজুরিবাসী উপস্থিত হয়নাই। এই মুহুর্তে পরিস্থিতি আশংকাজনক। গোলাপগঞ্জ থানা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি