1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রংপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি - dainikbijoyerbani.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ad

রংপুরে মধ্যরাতে পুলিশের অভিযান, গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

মোঃ শফিকুজ্জামান সোহেল
‎গঙ্গাচড়া,রংপুর প্রতিনিধি:
‎
‎রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মর্ণেয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মহসিন আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার মৌভাষা তালেরটারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির এলাকা থেকে মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাবার নাম মৃত মনতাজ উদ্দিন এবং মায়ের নাম মৃত কোহিনুর বেগম।
‎
‎পুলিশ জানায়, গঙ্গাচড়া মডেল থানার ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর দায়ের করা ২৮ নম্বর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।
‎
‎গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযান চালিয়ে মহসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি