1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজাপুরে ছয়টি দোকানঘর পুড়ে ছাই - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ad

রাজাপুরে ছয়টি দোকানঘর পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৭৭ Time View

রাজাপুরে ছয়টি দোকানঘর পুড়ে ছাই
ছবি সংযুক্তঃ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ছয়টি দোকানঘর পুড়ে ছাই। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নৈকাঠি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে ৩টার দিকে কবিরের দোকানে আগুন দেখে বাজারের পাহারাদাররা স্থানীয়দেরসহ ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে ছয়টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা হলো শরিফুল ইসলাম মিঠুর ওয়ার্কশপ, প্রবীর হালদারের মুদি দোকান, কবির খানের চা-পান-সিগারেটের দোকান, নুরুজ্জান ও মোস্তফা মুন্সী হোটেল, বাদল হাওলাদার কনফেকশনারী।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নিলেও ছয়টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের অনুমান ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিক ভাবে জানাজায়নি।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি