
রাজাপুরে তাবলীগ জামাতের ১৯ সদস্যকে অচেতন, পাঁচজন মেডিকেলে ভর্তি
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মসজিদের মধ্যে তাবলীগ জামাতের ১৯ সদস্যকে অচেতন করে তাদের টাকা-পয়সাসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলো মো. তাহসিন, আব্দুল জলিল, মো. আশরাফ খান, মো. খলিল খান ও তানভির। শনিবার দিবাগত রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি সিকদার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, গত শনিবার জুবায়ের গ্রæপের তাবলীগ জামাতের ১৯ জনের একটি দল ঢাকা থেকে সিকদার বাড়ির মসজিদে আসেন। রাত ১০টার দিকে অপরিচিত ছদ্দবেশী এক হুজুর মসজিদে এসে নিজেকে স্থানীয় লোক পরিচয় দিয়ে তাবলীগ জামাতের সাথে থাকে। এ সময় তাবলীগ জামাতের সদস্যদের জন্য মসজিদের বাহিরে চা বানানো হচ্ছিল। চা খেয়ে সবাই ঘুমিয়ে পরে। ফজরের সময় স্থানীয়রা তাবলীগ জামাতের সদস্যদের নামাজের জন্য ডাকাডাকি করলে ১৯ জনের মধ্যে ছয়/সাত জনের ঘুম ভাঙ্গলেও বাকি সবাই অচেতন হয়ে থাকেন। তাদের সাথে থাকা নগদ ৪১ হাজার ৪৭০ টাকা ও তাদের ব্যবহৃত চারটি মোবাইল হাতিয়ে নেয়। তারা ধারনা করেন অপরিচিত ছদ্দবেশী হুজুর রাতে ঐ চায়ের সাথে কিছু মিশিয়ে রাখেন যা খেয়ে তারা অচেতন হয়। পরে ছদ্দবেশী হুজুরই সব কিছু নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা অচেতন সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চার জনকে ভর্তি রাখেন।
রাজাপুর থানার এএসআই বলে0ন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply