
রাজাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
ছবি সংযুক্তঃ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠির রাজাপুরে এক দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করেন। অনুষ্ঠানে ভার্চয়ালে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সিনিয়র পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মো. মাসুদ রানা, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম খলিফা, মো. শাহ-আলম নান্নু, উপজেলা খামারী সভাপতি মো. মো. হাচান মাহমুদ আবু প্রমূখ। উল্লেখ্য ৫০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগী, কবুতর প্রানিসম্পদ প্রদর্শনীতে খামারী ভাইয়েরা নিয়ে আসেন। এমনকি দেশীয় বনপাখি শালিক ও ঘুঘুও এই প্রদর্শনীতে স্থান দেয়া হয়েছে।
Leave a Reply