1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
রাজারহাটে সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু - dainikbijoyerbani.com
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ad

রাজারহাটে সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

রাজারহাটে সড়ক দুর্ঘটনা ১ জনের মৃত্যু

 

রুবেল মিয়া (কুড়িগ্রাম) রাজারহাট প্রতিনিধিঃ

রাজারহাট বাজার তিস্তা রোডের ঘোরামারা ব্রীজ সংলগ্ন এলাকায় আজ সকাল ৮ঃ৩০ মিনিটে আলু ভর্তি ট্রলি ও অটো রিকশাকে ধাক্কা মারে এতে ঘটনা স্থলে ১ জনের মৃত্যু হয় এবং ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে ব্যাপক কুয়াশার কারণে উক্ত স্থানে আলু বোঝাই একটি ট্রলির সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আলুর বস্তুর নিচে চাপা পরে ঘটনাস্থলেই ট্রলি চালক লুৎফর রহমান (৪৫) মৃত্যুবরণ করেন। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত আলী হোসেনের পুত্র বলে জানা গেছে।

আহতদের ২ জনকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আর ২ জনকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহিল জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছের এবং তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি