1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ad

শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয়ের নিরাপত্তা বহর প্রত্যাহার

বিজয়ের বানী ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫ Time View

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রস্তুতির মধ্যেই পূর্ণ নিরাপত্তা প্রটোকল পেয়েছিলেন তামিলগা ভেত্রি কাঝাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। তবে সরকার গঠনে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বুধবার সন্ধ্যায় তাকে দেখা যায় আগের সেই নিরাপত্তা বহর ছাড়াই চলাচল করতে। এরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা জল্পনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিজয় তার বাসভবনে ফিরছেন সাধারণ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে। এতে অনেকেই ধারণা করেন, মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণে জটিলতা তৈরি হয়েছে।

তবে পুলিশ সূত্র জানিয়েছে, পূর্ণ প্রটোকল বহর প্রত্যাহারের সিদ্ধান্ত বিজয় নিজেই নিয়েছেন।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, মৌলিক পাইলট নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় বিজয় পূর্ণ প্রটোকল বহর ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন।

কর্মকর্তারা জানান, সাধারণত সম্ভাব্য মুখ্যমন্ত্রী বা নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নির্বিঘ্ন যাতায়াত এবং জনদুর্ভোগ এড়াতে এমন বিশেষ নিরাপত্তা বহর দেওয়া হয়ে থাকে।

বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হওয়ায় তা পিছিয়ে গেছে।

নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেলেও টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনো ১১ আসন দূরে রয়েছে। যদিও কংগ্রেস তাদের পাঁচ বিধায়কের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে সরকার গঠনে বিজয়ের আরও অন্তত ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো দল সরকার গঠনের দাবি জানায়নি।

দলীয় সূত্র বলছে, সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থন পাওয়ার চেষ্টা করছে তামিলগা ভেত্রি কাঝাগম। এই দলগুলোর হাতে থাকা আসনই সরকার গঠনের জন্য যথেষ্ট হতে পারে। তবে তারা ৮ মে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।

এদিকে সরকার গঠনের দাবি জানিয়ে গভর্নরের সঙ্গে আগেই সাক্ষাৎ করেছেন বিজয়। সূত্রের দাবি, গভর্নর তাকে ১১৮ জন সমর্থনকারী বিধায়কের তালিকা জমা দিতে বলেছেন।

সরকার গঠন নিয়ে জোর আলোচনা-দরকষাকষির মধ্যেই শপথ গ্রহণে বিলম্বের প্রভাব পড়েছে নিরাপত্তা ব্যবস্থাতেও। সব মিলিয়ে তামিলনাড়ুর ক্ষমতার সমীকরণে এখনো গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আছে আসন সংখ্যার হিসাব।

সূত্র : এনডিটিভি

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি