1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
ad

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৬৪৭ Time View

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে ছয় তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন।

 

সিলেট ব্যুরো:
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার ১৬ মার্চ ভিত্তিপ্রস্তরস্থাপনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়ন কর্মকান্ড একটি চলমান ধারা। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানটিকে স্কুল থেকে কলেজে রুপান্তরিত করা হয়েছে। আজ ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো । অতি শিঘ্রই আরো একটি ছয় তলা একাডেমিক ভবনের কাজ শুরু হবে।

তিনি আরো বলেন , শুধু কাজ করলে হবে না। কাজটা সঠিক ভাবে হচ্ছে কিনা সবসময় তদারকি করতে হবে। কাজের মানের সাথে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সভাপতি স্কুল অব এপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মুশতাক আহমেদ ,স্কুল পরিচালনা কমিটির সদস্য সহযোগী অধ্যাপক জনাব মো. সিকান্দর আলী, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তাজিম উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিলেট-এর নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম প্রমূখ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি