1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শেরপুরে র‌্যাবের অভিযান: ১১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার - dainikbijoyerbani.com
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ad

শেরপুরে র‌্যাবের অভিযান: ১১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫ Time View

কাকন সরকার শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১৯ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
গত ১৭ জুন ২০২৬ (বুধবার) রাতে উপজেলার বাতকুটি এলাকার একটি রাবার বাগান থেকে এই মাদক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, বুধবার রাত ১০:২০ মিনিটের দিকে তাদের কাছে গোপন সংবাদ আসে যে, নালিতাবাড়ী থানার বাতকুটি গ্রামের গাড়ো বাজার থেকে কালাপানি গামী রাস্তার পাশের একটি রাবার বাগানে ঝোপঝাড়ের ভেতর একদল মাদক কারবারি ভারতীয় মদ চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১১:০০ টার দিকে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল সেখানে দ্রুত অভিযান পরিচালনা করে।

অভিযানস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন বা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ১১৯ বোতল ভারতীয় বিদেশী মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এই বিদেশী মদের চালানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং সমাজ থেকে মাদক ও চোরাচালানের মতো ব্যাধি দূর করতে র‌্যাবের এই ধরণের কঠোর অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি