1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
শেরপুরে হাসির বিনিময়ে ঈদ উপহার পেলেন এতিম শিশুরা - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ad

শেরপুরে হাসির বিনিময়ে ঈদ উপহার পেলেন এতিম শিশুরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২০১ Time View

কাকন সরকার শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা সরকারী বালিকা শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে তাদের হাসির বিনিময়ে ঈদের নতুন পোষাক প্রদান করা হয়েছে।

বেসরকারী সংগঠন রক্ত সৈনিক বাংলাদের শেরপুর জেলা শাখার আয়োজনে ১৫ এপ্রিল শনিবার বিকেলে শিশু পরিবারের মিলনায়তনে এ ঈদ উপহারের পোষাক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডালিয়া সামাদ রাজিয়া।

এছাড়া শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শামীমা নাসরিন, রক্ত সৈনিক এর উপদেষ্ঠা ডা. মোবারক হোসেন, সাংবাদিক দেবাশিষ সাহা রায়, রফিক মজিদ, শিক্ষক আবুল কালাম আজাদ, কবি হাসান শরাফত, রক্ত সৈনিকের সভাপতি আল আমীন রাজুসহ রক্ত সৈনিকের অন্যান্য সদস্য ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এদিন শিশু পরিবারের ৮০ জন শিশুকে তাদের মুখের হাসির বিনিময়ে ঈদের নতুন জামা উপহার প্রদান করা হয়।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি