1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সখিপুরে ফাঁসিতে ঝুলন্ত দুটি লাশ উদ্ধার, থানায় অপমৃত্যু মামলা - dainikbijoyerbani.com
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
ad

সখিপুরে ফাঁসিতে ঝুলন্ত দুটি লাশ উদ্ধার, থানায় অপমৃত্যু মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ২৮৮ Time View

স্টাফ রিপোর্টার,

দৈনিক বিজয়ের বাণী:

টাঙ্গাইলের সখিপুরে ফাঁসিতে ঝুলন্ত দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ দুটি হলো উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া গ্রামের মৃত মামুদ আলীর ছেলে নান্নু মিয়া (৭০) ও দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু গ্রামের প্রবাসী আব্দুর রহিমের ছেলে রাজমিস্ত্রী আসিফ আহমেদ(১৮)’র। এলাকাবাসী সূত্রে জানা যায়,আসিফের লাশ দেওবাড়ী এলাকার কবিরের পরিত্যক্ত ঘরের ধরণার সাথে এবং নান্নু মিয়ার লাশ নিজ বাড়ির পেছনে আম গাছে থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় ছিলো।

সখিপুর থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে রবিবার বিকেলে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, আসিফ দীর্ঘদিন ধরে দেওবাড়ী গ্রামের ঈমান আলীর বাড়ি থেকে সিমেন্টের খুটি বানানো ও ট্রাফি ট্রাক্টর চালানোর কাজ করতো। শনিবার বিকেল ৫টার দিকে আসিফ দেওবাড়ী বাজারে চা খেয়ে বের হবার কিছুক্ষণ পরেই স্থানীয়দের কাছে খবর আসে সে ফাঁসিতে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে রবিবার সকাল ১০ টার দিকে পারিবারিক কলহে বাড়ি থেকে রাগ করে বের হন ৭০ বছরের বৃদ্ধ নান্নু মিয়া। দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে আমগাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত আসিফের মা রোজিনা আক্তারের অভিযোগ, তার ছেলে আসিফ আত্মহত্যা করেনি তাকে কেউ হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আসিফের মায়ের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাবার পর বলা যাবে এটি হত্যা? নাকি আত্মহত্যা।
০৮.০৫.২০২২

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি