1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে’ : ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি - dainikbijoyerbani.com
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ad

সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে’ : ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

আন্তজার্তিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯ Time View

 

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও আলোচনার অগ্রগতি থমকে যাওয়ায় দেশটিকে আবারও সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য ইরানের হাতে সময় খুবই সীমিত।

রবিবার (১৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি লেখেন, ইরানকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় তাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দ্রুত শেষ হয়ে আসছে।

এর আগে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে এই বার্তা দেন ট্রাম্প।

একই দিনে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, সংঘাত নিরসনে তেহরান যে প্রস্তাব দিয়েছে, তার সুনির্দিষ্ট জবাব দিতে পারেনি ওয়াশিংটন। বরং যুক্তরাষ্ট্রের অনমনীয় অবস্থানের কারণেই আলোচনা অচলাবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়।

এর আগে এপ্রিলের শুরুতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়েছিলেন। পরে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

সম্প্রতি ইরান যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইউরেনিয়াম ইস্যু নিয়ে একটি নতুন প্রস্তাব পাঠায়। তবে গত সপ্তাহে ট্রাম্প সেই প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই অবশ্য দাবি করেছেন, তেহরানের প্রস্তাব ছিল দায়িত্বশীল ও উদার।

ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, প্রস্তাবে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, নতুন হামলা না চালানোর নিশ্চয়তা, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি চাওয়া হয়েছে।

এর জবাবে যুক্তরাষ্ট্র পাঁচটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থাগুলো। এর মধ্যে রয়েছে— ইরানকে একটি মাত্র পারমাণবিক স্থাপনা চালু রাখতে হবে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।

তবে শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব বিবেচনায় নিতে পারেন। বিশ্লেষকদের মতে, এটি তেহরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উন্মুক্ত রাখার ইঙ্গিত।

 

জেবি/জেএইচআর

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি