
নাঈম সিলেট সদর প্রতিনিধি:
সিলেটের বিমানবন্দর থানা এলাকা থেকে মো. শাহিন আহমদ (২৯) নামে এক জুয়াড়িকে আটক করা হয়েছে। সে বিমানবন্দর থানার বড়শালা এলাকার মৃত কেরামত আলীর ছেলে।
গতকাল (২১ এপ্রিল) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার বড়শালা নয়াবাজার এলাকার একটি চায়ের দোকানের ভিতর থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার ৩০ টাকা জব্দ করা হয়েছে।
পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
Leave a Reply