1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
- dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
ad

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩ Time View

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে
ত্রিশ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম। সোমবার দুপুরে একটি ফলজ
গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পায়রা বন্দর চেয়ারম্যান বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমাদের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে পায়রা বন্দর
কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এই ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বন্দর এলাকাকে শুধু সবুজায়িতই করবে না, বরং প্রাকৃতিকভাবে এই অঞ্চলের মাটির ক্ষয়রোধ এবং
দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।”

বন্দরের প্রশাসনিক এলাকা, আবাসিক এলাকা, প্রকল্প এলাকা এবং এর আশপাশের সংযোগ সড়ক সমূহের দুপাশে এই চারাগুলো রোপণ করা হবে। উপকূলীয় আবহাওয়া ও মাটির গুণাগুণ বিবেচনা করে দীর্ঘস্থায়ী ও লবণাক্ততা সহনশীল বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের জন্য এক বিশেষায়িত দল
সার্বক্ষণিক নজরদারি করবে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি