
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পাটাতন ভেঙ্গে পড়া সেই মসজিদের বালু ভরাটের কাজ শুরু হয়েছে। এছাড়া ওই যুবদল নেতার সহায়তায় পশ্চিম টিয়াখালী
গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদের দেয়ালের আস্তর কাজও শেষের পথে। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে
প্রশংসায় ভাসছেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এবং সম্ভাব্য চেয়ারম্যন প্রার্থী গাজী মো. সুমন ।
সম্প্রতি পূর্ব রজপাড়া বায়তুল মামুর জামে মসজিদে আছর নামাজ শেষে মুসুল্লিরা পাটাতন ভেঙ্গে পানিতে পড়ে যায়। কোন উপায় না পেয়ে সড়কে নামাজ
আদায় করছিলেন তারা। খবর পেয়ে ছুটে এসেছিলেন যুবদল নেতা। তার দেয়া কথা অনুযায়ী মসজিদের বালু ভরাটের কাজ শুরু হয়েছে। মুসুল্লিরা বলেন, বালু
ভরাটের কাজ শেষ হলে পাটাতন ঠিক করলেই মসজিদে নামাজ আদায় করতে পারবেন। ভেঙ্গে পড়ার আশঙ্কা থাকবেনা। তবে, ধর্ম পরায়ন ওই নেতার মানবিক কাজের
প্রশংসা করছেন টিয়াখালী ইউনিয়নের সাধারন মানুষ।
পশ্চিম টিয়াখালী গ্রামের সিকদার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি কামরুজ্জামান ফোরকান, ইমাম মো. মুরছালীন, মুসুল্লি লালমিয়া সিকদার ও রুস্তুম জানান, স্থানীয়সহ বিভিন্ন মানুষের সহযোগিতায় মসজিদের নির্মান কাজ শেষ হয়। অর্থের অভাবে দেয়ালে আস্তর কাজ করতে পারছিলেন না তারা। যুবদল নেতা সুমন গাজীর সহযোগীতায় এখন আস্তরের কাজ শেষের পথে। এ সময় আনন্দ প্রকাশ করেন ধর্মপ্রান মুসুল্লিরা।
টিয়াখালী ইউনিয়নের একাধিক বাসিন্দা বলেন, অনেকগুলো মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেছেন সুমন গাজী। কৃষক, দিনমজুর এবং অসহায় মানুষের বিপদে পাশে থাকেন সব সময় তিনি। কৃষকবান্ধব এই নেতা সকল শ্রেনী পেশার মানুষের প্রিয় হয়ে উঠেছেন তার কর্মগুনে। তারা আরো বলেন, শিক্ষা প্রিয় নেতা সুমন গাজীর চেয়ারম্যন হওয়া যতটা প্রয়োজন তার চেয়ে এই ইউনিয়নের মানুষের তাকে চেয়ারম্যন বানানো আরো বেশি প্রয়োজন। তার এ মহতি উদ্যোগকে স্বাগত জনিয়েছেন সকলেই।
কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এবং সম্ভাব্য চেয়ারম্যন প্রার্থী গাজী মো. সুমন জানান, টিয়াখালী ইউনিয়নের যেখানেই নামাজ আদায়ে মুসুল্লিদের
সমস্যা হয়। সেখানেই মসজিদ সংস্কারে সহযোগিতা করেছেন তিনি। এছাড়া অসহায় দরিদ্র মানুষ বিপদে পাশে থাকার চেষ্টা করেন। তার এ ধরনের কাজ অব্যাহত
থাকবে বলে তিনি জানান।
Leave a Reply